জেলা

কেন্দ্রীয় সরকারের কালা কৃষক আইন বাতিলের দাবি

কেন্দ্রীয় সরকারের কালা কৃষক আইন বাতিলের দাবিতে এবং দিল্লিতে আন্দোলনরত সংগ্রামী কৃষক বন্ধুদের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল ১৬ ই ডিসেম্বর রানী রাসমণি রোডে জমায়েত ও রাজভবন অভিযান সফল করতে আজ খেজুরি ২ ব্লকের প্রত্যন্ত গ্রামীণ এলাকার কুঞ্জপুর, কশতলা,কসাড়িয়া গ্রাম এলাকায় মিছিল ও পথ সভা হয়।

নেতৃত্বে সর্বভারতীয় ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব হিমাংশু দাস সহ মৃন্ময় মাইতি ,স্বদেশ মাইতি, অতুল্য উকিল, শেখ মহরম, প্রদীপ মণ্ডল,রত্নেশ্বর দোলুই, অশনি পাত্র ,উৎপল দত্ত, বিশ্বজি দিন্ডা, শেখ শাকিল, সাগরিকা দোলুই, অনুপম ঘোষ, উত্তম দোলই, সেক খালেক, নন্দলাল সিংহ, শেখ আরাফাত প্রমূখ নেতৃত্বগন। একসময়ের সন্ত্রাস-কবলিত খেজুরির প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে দুই শতাধিক এর অধিক মানুষজন আগামীকাল লাল ঝান্ডা কাঁধে নিয়ে রাজভবন অভিযানের সামিল হবেন।

যাদের ঘর গেছে ।বাড়ি গেছে ।সম্পত্তি গেছে। যে এলাকায় ১৫ জনের ওবেশি কমরেডকে খুন হতে হয়েছে সেই এলাকার মানুষ বর্তমান এই পরিস্থিতিতে তাদের দুই শত্রু তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আজকের মিছিল এবং পথসভায় যেমন শামিল হলেন আগামী দিনের লড়াইয়ে আন্দোলনের সঙ্গে সামনের সারিতে থেকে শত্রুর চোখে চোখ রেখে তাদের বাঁচার রাস্তা করে নেবেন।

আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলেন সর্বভারতীয় ক্ষেতমজুর নেতা হিমাংশু দাস। শুধু তাই নয় পূর্ব মেদিনীপুর জেলা কৃষক ও খেতমজুর নেতা সত্য রঞ্জন দাস ও হিমাংশু দাস জানালেন এই জেলা থেকে ট্রেন বাস ও ছোট গাড়ি মিলিয়ে প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ আগামীকালের রাজভবন অভিযানে সামিল হবেন।

Related Articles

Back to top button