জেলা

শুভেন্দুর ভাই সংসদ দিব্যেন্দু অধিকারী কে হলদিয়ার ঢুকতে হেনস্থার চেষ্টা ।

 

 

শুভেন্দুর ভাই সংসদ দিব্যেন্দু অধিকারী কে হলদিয়ার ঢুকতে হেনস্থার চেষ্টা ।

 

 

হলদিয়া —বিধানসভার নির্বাচন হতে এখনো ৬ মাস দেরি কিন্তু নির্বাচনের পূর্বেই ক্রমশ সরগরম হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান থেকেই এই রাজ্যে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পরে গেল। শুভেন্দু অধিকারীর দল বদলের প্রসঙ্গে এভাবেই তাকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ইতিমধ্যেই নির্বাচনের প্রাক্কালে শুরু হয়েছে দল ভাঙ্গার প্রতিযোগিতা।হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মন্ডল ইতিমধ্যে বিজেপিতে যোগদান করেছেন ।

ঠিক তার পরেই হলদিয়া শিল্পাঞ্চল তৃণমূলের বেশকিছু কর্মীরা সুভেন্দু অধিকারি ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলল।এলাকায় চাঞ্চল্য ।দিব্যেন্দু অধিকারি হলদিয়াতে ঢুকতেই পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় কিছু কর্মীরা । ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও রেপ ।

তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে হলদিয়ার সতীশ সামন্ত ভবন বিতর্কিত হয়ে উঠলো। যা কিনা সাংসদ দিব্যেন্দু অধিকারি দাবি করেন যে এটি সাংসদ অফিস, আবার তৃণমূলের কর্মীরা দাবি করেন এটা পার্টি অফিস দলীয় অফিস। তৃনমূলের কর্মী-সমর্থকরা চাইছেন না দিব্যেন্দু অধিকারি এখানে এসে বসুক।যেহেতু শুভেন্দু অধিকারী বিজেপি যোগ দিয়েছেন তাই ভাই দিব্যেন্দু অধিকারি হয়তো বিজেপিতে যোগদান করতে পারে বিশ্বাস করতে পারছে না তৃনমূলের কর্মী-সমর্থকরা। তর শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান করে। বিশৃঙ্খলা যাতে না হয় সেই জন্য আগে থেকে বিশাল পুলিশবাহিনী ও রেপ সেখানে থাকে ।

দিব্যেন্দু অধিকারী কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি বর্তমানে তৃণমূলের রয়েছেন কে কোন দলে গেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। তবে গতকাল হলদিয়া দূর্গাচক এ যারা পোস্টার বা শুভেন্দুর ফ্লেক্স ছিড়েছিল তাদের বিরুদ্ধে দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করবে বলে জানান। সিসিটিভির ফুটেজ দেখে তাদের সনাক্তকরণ করবেন। কবে শুভেন্দুর দলত্যাগ বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান। সতীশ সামন্ত ভবনের চাবি স্থানীয় কাউন্সিলর স্বপন নস্করের হাতে দিয়ে যান । তবে কি দাদার পরে ভাই দল ত্যাগ করতে চলেছে প্রশ্ন তৃণমূল কর্মীদের একাংশের।

 

 

Related Articles

Back to top button