গ্রামের পাতায়
তৃনমূল আশ্রিত হার্মাদরা বিজেপির ওপর অতর্কিত হামলা
পূর্ব মেদিনীপুরের রামনগরের দেপালে তৃনমূল আশ্রিত হার্মাদরা বিজেপির ওপর অতর্কিত হামলা করে বলে অভিযোগ। যাঁর ফলে এই আক্রমণের প্রতিবাদে বিজেপি কার্যকর্তারা পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। 
রাস্তায় বসে পড়ে অবরোধ করে বিজেপি। প্রশাসনকে এ বিষয়ে জানানো হয় তবে আক্রমণকারী তৃণমূলী দুষ্কৃতিদের গ্রেফতার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী।
পাশাপাশি পটাশপুরের গোপালপুরে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী বিজেপির নতুন কার্যকর্তাদের ওপর তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তীর।


