জেলা

তৃণমূল কংগ্রেসের অাহ্বানে অাগামী ২৩ শে ডিসেম্বর, কাঁথি শহরে মহামিছিল

সারা ভারত তৃণমূল কংগ্রেসের অাহ্বানে অাগামী ২৩ শে ডিসেম্বর, কাঁথি শহরে মহামিছিল ও জনসভাকে জনজোয়ারে পরিণত করার লক্ষে অাজ কাঁথি শহরের দারুয়া এলাকার ১ নং ওয়ার্ডের ছোটদারুয়া অাস্তানা প্রাঙ্গণে বিশাল জনসভা অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী সেক মোমা।সভার অাহ্বায়ক তৃণমূল কংগ্রেস নেতা সেক সূরজ অাল অামন স্বাগত ভাষণ দেন।

অন্যান্যদের বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেস নেতা মামুদ হোসেন, রাজ্য তৃণমূল যুব কংগ্রেস নেতা সুপ্রকাশ গিরি,জেলা নেতৃত্ব রত্নদ্বীপ মান্না,তরুণ জানা,প্রদীপ গায়েন,সেক এজবার,অারসাদুল খাঁন,অাহমেদুল ইসলাম, সেক নজু,সেক অাতাউল, অভিজিৎ দাস প্রমুখ নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেস জেলা নেতা মামুদ হোসেন বলেন বাংলার রাজনীতি এক মহাসন্ধিক্ষনে দাঁড়িয়ে আছে।

বিভেদকামী ও বিদ্বেষ সৃষ্টি কারী বিজেপি কে উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত ধর্মনিরপেক্ষ ও গনতান্ত্রিক মানুষজনকে জোট বাঁধার অাহ্বান জানান মামুদ হোসেন। মামুদ হোসেন বলেন যারা ২০১৪ সাল থেকে বিজেপির সাথে বোঝাপড়া করে তৃণমূল কংগ্রেস ধ্বংসের চক্রান্তে লিপ্ত ছিলেন তাঁরা মুখোশ খুলে অমিত শাহের চরনতলে অাশ্রয় নিয়েছেন অভিমত প্রকাশ করেন যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি। অাগামী ২৩ শে ডিসেম্বর কাঁথি শহরে জমায়েত সফল করার অাবেদন জানান মামুদ হোসেন।

Related Articles

Back to top button