জেলা

ফের খড়গপুরে অস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতী।

ফের খড়গপুরে অস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতী।

ফের খড়্গপুর শহরে অস্ত্র সহ ধৃত ২ কুখ্যাত দুষ্কৃতি। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একটি দেশি বন্ধুক ও এক রাউন্ড লাইভ কার্তুজ।

জানা গিয়েছে, সোমবার রাতে খড়্গপুর শহরের কল্যান মণ্ডপের মাঠের সামনে শেখ ওয়াসিম ও শেখ শাকির নামে দুই কুখ্যাত দুষ্কৃতির জড়ো হওয়ার খবর পায় খড়্গপুর টাউন থানার পুলিশ।

সেই সময় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতিকে পাকড়াও করে পুলিশ। ধৃতরা ডাকতির উদ্দেশ্যে জড়ো হয়েছিলো বলে অনুমান পুলিশের। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শুরু করেছে পুলিশ। মঙ্গলবারই ধৃতদের তোলা হচ্ছে আদালতে।

Related Articles

Back to top button