জেলা

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূলের মিছিল তাঁর আগে রামনগরে বিজেপির মিছিলে হামলা 

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূলের মিছিল তাঁর আগে রামনগরে বিজেপির মিছিলে হামলা

 

রামনগর-২ ব্লকের ও রামনগর থানার দেপালে বিজেপির মিছিলে অতর্কিতে হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। বেশ কয়েকজন বিজেপির কর্মী গুরুতর জখম হন।

বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির ১০ জন আহত, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে লালুয়াপোল থেকে দেপাল পর্যন্ত মিছিল হচ্ছিল, সেই সময় রামনগর কলেজ মোড়ের কাছে বিজেপির ওপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল ।

অনুপ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল আচমকা আমাদের ওপর হামলা চালায়, পুলিশ চাটুকার মতো নীরব দর্শক হয়ে দেখছে। আমরা হিসাব এবার বুঝে নেব হার্মাদ দের তুলে এনে।
জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে জেলা তৃণমূল ও জেলা পরিষদের সদস্য উত্তম বারিক রামনগরের ঘটনা অস্বীকার করে বলেন কাঁথিতে তৃণমূলের মিছিলে যোগ দেওয়ার জন্য রামনগর থেকে কিছু গাড়ি আসছিল, বিভিন্ন জায়গা থেকে আসছিল কাঁথির উদ্দেশ্যে, কাঁথিগামী তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করে। তাঁরা মিথ্যে প্রচার করে বলছে তৃণমূল আক্রমণ করছে, তা সম্পুর্ন ভিত্তিহীন।

Related Articles

Back to top button