গ্রামের পাতায়

গ্রামীণ কৃষি মেলা শুরু হল ভগবানপুরে

২৮ তম ভগবানপুর উৎসব তথা ডঃ বিধানচন্দ্র রায় গ্রামীণ কৃষি মেলা শুরু হল ভগবানপুরে।
বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণের প্রবেশদ্বারের ফিতা কেটে প্রদীপ জ্বেলে এবং বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে উদ্বোধন করেন দুই বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি ও অমিয়কান্তি ভট্টাচার্য। মঞ্চে সভাপতিত্ব করেন…. ২৮ বছর ধরে হয়ে আসছে ভগবানপুর উৎসব ও মেলা।

পনেরো দিন ধরে চলবে ভবানপুরের ঐতিহ্যবাহী এই মেলা। কৃষি জাতীয় নানান সব্জি, নানান হাতের কাজ, শিল্পকলা স্থান পায় এই মেলায়, তাঁর ওপর বিচারবিবেচনা করে পুরস্কারও দেওয়া হয়। প্রতিদিনই রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজ্য সরকারের কিছু অনুষ্ঠান। প্রতিদিনই মেলায় উপচে পড়ে মেলা দর্শনার্থীদের ভিড়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখার্জী নামাঙ্কিত মঞ্চে অনুষ্ঠিত হবে প্রতিদিনের অনুষ্ঠান।পাশাপাশি মেলায় নানান বস্ত্র সম্ভার বিক্রি হয় যে কারনে মেলার শেষ পর্যন্ত ভিড় থাকে সর্বদাই।
উৎসবের প্রধান পৃষ্ঠপোষক মদনমোহন পাত্র বলেন আমরা এই মেলা দীর্ঘবছর ধরে চালিয়ে নিয়ে আসছি ভগবানপুরবাসীর প্রান এই মেলা, জাতিভেদ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের মেল বন্ধন কেন্দ্র আমাদের কৃষি মেলা।

পাশাপাশি সম্পাদক ডঃ উমাশংকর মাইতি বলেন মেলায় অগণিত মানুষ আসেন আনন্দ উপভোগ করেন, যদিও করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেক স্বাভাবিক তা সত্ত্বেও আমরা মেলার মধ্যে স্যানিটাইজ ব্যবহার করছি, সকলকে স্যানিটাইজ করার ব্যবস্থা করেছি, মাস্ক অবশ্যই সকলকে পরে আসতে হবে মেলায়, তেরো দিন ধরে চলবে এই মেলা।

Related Articles

Back to top button