ক্রীসমাসের দিনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধী যোজনা বিষয়ক ভার্চুয়াল কার্যক্রম
২৫ শে ডিসেম্বর শুক্রবার, ক্রীসমাসের দিনে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সাতমাইল দুলালপুর নেতাজী যুব সংঘের দলীয় কার্যালয়ে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী’র জন্মদিবস উপলক্ষ্যে এবং কিষাণ সম্মান নিধী যোজনা বিষয়ক শক্তিকেন্দ্র এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধী যোজনা বিষয়ক ভার্চুয়াল কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওই কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত নেতা তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী,এগরা-২ পূর্ব মন্ডলের সভাপতি রাধাগোবিন্দ দাস প্রমুখ দলীয় নেতৃত্ব এবং উক্ত মন্ডলের ২৪ নং শক্তিকেন্দ্রের প্রমুখ হিমাংশু ত্রিপাঠী ও দলীয় সমর্থকগন।
দলীয় সমর্থকগনের সঙ্গে একসঙ্গে, আজকের এই বিশেষ কার্যক্রম দেখলেন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, দলীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারী সহ দলীয় নেতৃত্বগন। অন্যান্য কর্মীদের পাশেই বসেই ভার্চুয়াল কার্যক্রম দেখলেন শুভেন্দু অধিকারী। বিজেপির নানান কার্যক্রমে যোগ দিচ্ছেন বিজেপির নতুন সদস্য শুভেন্দু অধিকারী। এমনকি লাগাতার কর্মসূচী চালিয়ে যাবেন বলে জানান তিনি।



