গ্রামের পাতায়

আসামী ও পুলিশ ভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল

পূর্বমেদিনীপুর জেলার ভগবানপুর থানায়,
রাতের অন্ধকারে আসামী ও পুলিশ ভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তার ধারে। এই ঘটনায় পুলিশ কর্মীরা তেমন আহত না হলেও গুরুতর আহত এক আসামি। এই ঘটনায় গভীর রাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

শনিবার রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎই প্রচন্ড শব্দ শুনে ছুটে আসে এলাকার বাসিন্দারা। পুরুষ ও মহিলা পুলিশকর্মী মিলিয়ে বেশ কয়েকজনকে গাড়ি থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পুলিশ গাড়ি থেকে উদ্ধার করা হয় আরো এক ব্যক্তিকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, উদ্ধার হওয়া ব্যক্তির নাম কার্তিক ঘোড়ই, গোয়ালাপুকুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ওই আসামিকেই ধরে নিয়ে আসছিল পুলিশ।

গোয়ালাপুকুর থেকে ভগবানপুর যাওয়ার রাস্তায় জলিবাড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশকর্মীদের গাড়িটি রাস্তার ধারে জলা জায়গায় উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা আহত আসামিকে ভগবানপুর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর আহত যুবককে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়ে পুলিশকর্মীদের তৎপরতার অভাব ছিল। এই নিয়ে ক্ষোভ উগরে দেন উদ্ধারকারী যুবকেরা।

Related Articles

Back to top button