জেলা

সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া রাজ্যের শাসকদল

পূর্ব মেদিনীপুর ঃ ভগবানপুরঃ লক্ষ্য একুশের বিধানসভা ভোট। সেই মোতাবেক সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া রাজ্যের শাসকদল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘বঙ্গধ্বনি যাত্রা’র আয়োজন করা হয়।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত হয় ‘বঙ্গধ্বনি যাত্রা’। এ দিন ভগবানপুর-১ ব্লকের তোটানালা বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়ে কয়েক কিলোমিটার অতিক্রম করে বিভিষণপুরে শেষ হয়।

এরপরে সেখানে পথসভাও হয়। নেতৃত্বে ছিলেন চণ্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, চণ্ডীপুর ব্লক তৃণমূলের সভাপতি স্নেহাংশু শেখর পণ্ডিত, ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি, ভগবানপুর-১ ব্লক তৃণমূলের সভাপতি অভিজিৎ দাস, দলের ব্লক নেতৃত্ব অসিত কুমার মন্ডল, জেলা পরিষদের সদস্য তুহিন সাউ, বিভিষণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অরুপ সুন্দর পন্ডা, দলের যুব সভাপতি সুখেন রায় প্রমুখ।

নেতৃত্বরা সাধারণ মানুষকে মা-মাটি-মানুষের সরকারের দশ বছরের উন্নয়নের বিভিন্ন জনমুখী প্রকল্পের রিপোর্ট কার্ড তুলে দেন। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতা ও বঞ্চনার প্রতিবাদে সরবও হন।

Related Articles

Back to top button