নন্দীগ্রামে প্রথম পা বিজেপির শুভেন্দু
নন্দীগ্রামে প্রথম পা বিজেপির শুভেন্দু
বিজেপিতে যোগদানের পর প্রথামবার নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী। স্থানীয় টেঙ্গুয়া মোড় থেকে জানকী মন্দির পর্যন্ত মিছিল করেছেন তিনি। হুডখোলা গাড়িতে অনুগামীদের সঙ্গে শুভেন্দু। প্রচুর সমর্থকের ভিড় তাঁর মিছিল ঘিরে। অন্যদিকে এই মিছিলে আসার পথে শুভেন্দু অনুগামীদের বাসে হামলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।
এই হামলায় ১০ জন আহত হয়। তাঁদের নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পালের দাবি, বেশ কয়েকজন মহিলা বিজেপি সনর্থকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।
শুভেন্দু অনুগামী কনিষ্ক পন্ডা বলেন ভুতোড় মোড়ে আমাদের লোকজন আসছিল ওদের বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। আমরা খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে চলে আসি। আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব, পুলিশ যদি ঠুঁটো হয়ে থাকে ,মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন ,তাহলে আমরা নিরাপত্তার ব্যবস্থা হাতে তুলে নেব। এই পাশবিক নির্যাতনের প্রতিবাদ হওয়া দরকার।
শুভেন্দু অধিকারি ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। ঠিক ১০ দিনের মাথায় নন্দীগ্রামে পা রাখলেন। প্রথমেই টেঙ্গুয়া মোড়ে বিজেপি কার্যালয়ে যান। সেখানে স্থানীয় তৃণমূল নেতাদের সাথে বৈঠক করেন, আগামী ৪ জানুয়ারি বিজেপিতে যোগ দেবেন তাঁরা। শুভেন্দু বাবু বলেন আমি হিন্দু ব্রাম্ভণ ঘরের ছেলে মোদীজি যে মানবকল্যানের রাস্তা দেখিয়েছেন হিন্দু ব্রাম্ভণ হিসেবে তা পালন করব। বহুজনঃ সুখায় বহুজনঃহিতায় আমি এই আদর্শে বিশ্বাসী।


