গ্রামের পাতায়

তৃণমূলের হার্মাতরা জব্বর দখল করে পার্টি অফিস

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:-বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ পূর্বমণ্ডলের কানাইদিঘী ৪ নম্বর অঞ্চলের বেন্যাজী গ্রামে নিজের রায়ত্ব সম্পত্তির উপর তৃণমূলের হার্মাতরা জব্বর দখল করে পার্টি অফিস তৈরী করেছে বলে অভিযোগ।

সেই জায়গার মালিক বাধা দিতে আসায় তৃণমূলের হার্মাতরা মহিলাদের উপর বেধড়ক মারধর করে বলে অভিযোগ।ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামগ্রী এলাকায়, জানা গিয়েছে মহিলাদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়,

অন্যদিকে এ ঘটনার নিন্দা করেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী, তিনি বলেন যেভাবে সমগ্র এলাকায় অহিংসার বাতাবরণ তৈরি করেছে, পাশাপাশি পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দেন তিনি, তিনি বলেন সেইসব দুষ্কৃতিকারীদের সাথে যেন পুলিশ প্রশাসন না থাকে, মানুষ সব বুঝতে পারছি তার যোগ্য জবাব ঠিক সময় দিয়ে দেবে,ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

Related Articles

Back to top button