গ্রামের পাতায়
দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে চাঞ্চল্য ছড়ালো ডায়মন্ড হারবার
আজ নববর্ষের দিনে অস্থিরতায় অগ্নিগর্ভ ডায়মন্ড হারবার ,সাইকেল দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
ঘটনাটি ডায়মন্ড হারবার ষ্টেশন মোড়ের। অগ্নিগর্ভ ছেড়েে এলাকায়়সোনা তৈরি হয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায়, এদিন দুপুরে দোকান বন্ধ রেখে বাড়িতে যান দোকান মালিক। সেই সময় হঠাৎই দোকানের পেছন থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ষ্টেশন মোড়ে থাকা সাধারণ মানুষ।
এরপর ঘটনার খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। অবশ্য দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে দোকান মালিকের দাবী, দোকানের পেছনে থাকা আবর্জনা স্তুপে কেউ বা কারা সিগারেট ফেলে সেই আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডায়মন্ড হারবার ষ্টেশন মোড়ে জনবহুল ব্যস্ত এলাকা ষ্টেশন মোড়। এমনকি বেশ কয়েকটি শপিংমল ও রয়েছে। অবশ্য ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে


