জেলা

মেয়ের গলা টিপে খুন করল মা,ঘটনায় চাঞ্চল্য

নিজের মেয়ের গলা টিপে খুন করল মা, ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার দ্বারিকাপুর এলাকায়। আড়াই বছরের আশ্রিতা দাস নামে শিশুকন্যা হত্যা ভগবানপুরে। অভিযোগ নিজের মায়ের বিরুদ্ধে ।

নিজের মেয়ের গলা টিপে খুন করল মা, ঘটনাটি ঘটেছে ভগবানপুরের দারিকাপুর এলাকায়। অমর দাস নামে মৃত মেয়েটির বাবা কাজের সূত্রে বাইরে থাকেন সেই সুযোগে নিজের মেয়েকে গলা টিপে খুন করল মা সীমা দাস।

বাপের বাড়ি পূর্ব মাশুড়িয়া, বালিঘাইতে মেয়েটির বাবা কাজের সূত্রে থাকেন প্রথমত মৃতদেহ নিয়ে এগরার দীঘা বাসস্ট্যান্ডে বসে থাকে অভিযুক্ত মা সীমা দাস, সেখান থেকে স্বামীকে ফোন করে জানায় মেয়ের শরীর খারাপ বলে, তারপর মেয়েটির বাবা দীঘা বাসস্ট্যান্ডে এলে এসে দেখে মেয়েটি মৃত।

কাজের অন্যন্য স্টাফদের নিয়ে অভিযুক্ত মা কে সঙ্গে নিয়ে সোজা ভগবানপুর থানায় আসে বাড়ির অন্যান্য স্বজনরা। বীভীষনপুরের পূর্ব মাশুড়িয়ায় বাপের বাড়ি অভিযুক্ত সীমা দাসের। তাঁর নামে পরকীয়ার অভিযোগ তোলে প্রতিবেশীরা। একাধিক ছেলেদের সাথে পরকীয়ার অভিযোগ রয়েছে অভিযুক্ত মা এর বিরুদ্ধে, পরকীয়ার কারনেই খুন বলে দাবি প্রত্যেকের।

গত সোমবার থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে যায় অভিযুক্ত মা। স্বামী ফোন করলে মিথ্যে কথা বলে স্বামীকে, বলে বাড়িতেই রয়েছে। কিন্তু আজ হঠাৎ স্বামীকে ফোন করে বলে মেয়ের শরীর খুব খারাপ, বাবা খবর পেয়ে এসে দেখে মেয়ে মৃত। তারপরই মৃত মেয়েটি। সহ অভিযুক্ত স্ত্রী কে নিয়ে অভিযোগকারী বাবা অমর দাস এবং তাঁর কাজের স্থানের কয়েকজন সঙ্গে নিয়ে সোজা ভগবানপুর থানায় আসে। বর্তমান আটক করে রাখা হয়েছে বছর ২৫ এর অভিযুক্ত মা সীমা দাসকে।

Related Articles

Back to top button