সাগর কোচুবেরিয়া ভেসেল ঘাটে বিক্ষোভ, ভেসেল এর কর্মীদের।

আজ সকাল নয়টা থেকে শুরু হয় বিক্ষোভ।সাগর কোচুবেরিয়া ভেসেল ঘাটে ,ভেসেল এর কর্মীদের বিক্ষোভ।ভেসেল কর্মীদের দাবি, বেতন পাচ্ছে,শুধু এখানে শেষ নয়, আবার পাচ্ছে না বোনাস।
মেলা চলাকালীন এই সমস্যা দেখা দেওয়ায় যাত্রী চলাচলে ব্যাঘাত ঘটে।দীর্ঘ সময় দের ঘন্টা ধরে লাইন এ দাড়িয়ে থাকতে হয় যাত্রী দের।দীর্ঘ সময় ধরে লাইন দাড়ানোর কারণে অসুস্থ হতে শুরু করে যাত্রী।মাথা ঘুরে পড়ে যান একজন অসুস্থ মহিলা ছিলেন ।
প্রশাসনিক সাহায্যের জন্যে যাত্রী রা চেঁচামেচি করে তবে শেষ মেষ যাত্রী রা নিজেরাই গেট খুলে water ambulance এ প্রবেশ করে এবং তাদের কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে যাত্রী দের সমস্যা দেখে বিক্ষোভ কারীরা তাদের বিক্ষোভ স্থগিত করে।
পরে সাগর থানার প্রশাসন ঘটনা স্থলে পৌঁছে বিক্ষোভ কারীদের সাথে কথা বলেন সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায় ।যখন বিক্ষোভ কারীদের সাথে কথা বলেন পুলিশ, প্রেস ভিডিও করতে গেলে তাদের কাজে বাঁধা দেন বাপি রায়।



