গ্রামের পাতায়

এবার পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল ও বিজেপির মধ্যে*

এবার পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল ও বিজেপির মধ্যে

রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির ভাজাচাউলিতে দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি কার্যকর্তাদের উপর চড়াও হয়, কাঁচা বাঁশ দিয়ে প্রচুর পরিমানে মারধর করা হয়, এমনই অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। তাতে ৭ জন আহত হয় তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে বর্তমানে ভর্তি করা হয়েছে।

২১ শের নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক হিংসার পারদ ততই বাড়ছে পূর্ব মেদিনীপুরে। নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কার্যালয় ভাঙচুর, পরদিন রবিবার কাঁথির ভাজাচাউলিতে বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে মারধর করা, দুই মিলিয়ে শাসকদলের বিরুদ্ধে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতৃত্ব।

ভোট ঘোষণা হতে এখনও দেরি, তাঁর আগেই সিংহাসন দখল বা সিংহাসন পুনর্দখল করতে হামলা, মারামারি,এলাকাজুড়ে সন্ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টি করে চলেছে রাজনীতির এক দল। তবে পাল্টা মার দিতেও প্রস্তুত বিরোধী দল। যা নিয়ে রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নজরে রয়েছে। জেলার বেশকিছু জায়গায় মারামারি, বোমাবাজি, গুলি চালানো, সহ একাধিক সন্ত্রাসের জন্য নাজেহাল হতে হয় পুলিশ প্রশাসনকে।

যদিও বর্তমান শক্তিশালী দলে পরিনত হওয়া বিজেপিকে, পশ্চিমবঙ্গের পুলিশদের দিকেও আঙ্গুল তুলে রাজ্য সরকারের দলদাস হিসেবে কটাক্ষ করতেও শোনা যায় ।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, খেজুরি, ভগবানপুর, পটাশপুর ,ভূপতিনগর এমনকি কাঁথিও প্রশাসকদের মূল নজরে। যে কারনে অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে যেকোনো সময় বিভিন্ন স্থানে Raf ও পুলিশকে রুটমার্চ করতে দেখা যাচ্ছে। তবু রাজনৈতিক সংঘর্ষ এড়ানো অতি কঠিন হয়ে দাঁড়াচ্ছে পুলিশ বাহিনীর ও উচ্চ পদাধিকারী প্রশাসকদের কাছে।

যে কারনে রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির ভাজাচাউলিতে ফের বিজেপির উপর হামলা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরতর আহত বিজেপি কর্মীরা বর্তমান কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles

Back to top button