জেলা

বাইক মিছিলকে ঘিরে অসহিষ্ণুতার ছবি

যুব তৃনমূল কংগ্রেসের রাজ্য যুব সম্পাদিকা কল্পনা শীট, ব্লক যুব তৃনমূল কংগ্রেসেরসহ সভাপতি পবিত্র শীট, ব্লক যুব তৃনমূলের সভাপতি সঞ্জয় গোস্বামীরা পৌঁছালে তারা দেখেন সেখানে বসে রয়েছেন কিষাণ ক্ষেতমজুর সংগঠন এর নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ী । এর পরেই ঘটে বিপত্তি। বাইক মিছিলে যোগ দিতে আসা যুব তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা বাইক নিয়ে ফিরে আসেন সেখান থেকে।

যুব তৃনমূল কংগ্রেসের দাবী, আমরা বাইক মিছিলের পারমিশন করেছিলাম, অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে যুব ব্যানারে মিছিল হওয়ার কথা ছিল। তবে দলের সাথে কোনোরকম আলোচনা না করেই এই কর্মসূচি ছিল বলে কার্যত মেনে নেন যুব তৃনমূল ১ নং অঞ্চল সভাপতি দীপক জানা।

যুব সভাপতির অভিযোগ, ফটিক পাহাড়ী দীর্ঘদিন দলের ক্ষতি করে, এলাকায় রাজ করেছে, সে আজকে বেরিয়েছে এই অঞ্চলে। বিগত কয়েক বছর ধরে অঞ্চলে পা রাখেননি বলেও অভিযোগ। এরফলেই এদিনের কর্মসূচি থেকে প্রায় ১০০ টি বাইক সহ যুব তৃনমূলের কর্মীরা ফিরে আসেন বলে দাবী যুব নেতৃত্বের। তবে এদিন ঘৃতগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাইক মিছিল পচাখালি বুথ এলাকা থেকে শুরু হয়ে পুরো অঞ্চল এলাকা পরিক্রমা করে প্রায় ২০০ টি বাইক ।

বাইক মিছিলে নেতৃত্ব দেন কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ী,ব্লকের তৃনমূল নেতৃত্ব সুকুমার মিশ্র,ঘৃতগ্রাম ১নং অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতিঅঙ্কুর শীট,অঞ্চলের প্রধান সুলতা মান্ডী,অঞ্চল কমিটির সদস্য বলাই নায়েক সহ আরো অনেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অঞ্চল সভাপতি অঙ্কুর শীট বলেন, কেন্দ্রের জনবিরোধী নীতি ও কৃষি আইনের বিরোধিতা করে অঞ্চলে বাইক মিছিল ছিল।

তবে এদিনের বিতর্কিত ঘটনায় বিশয়ে তিনি কিছু মন্তব্য করতে চাননি।তিনি বলেন তাদের কি খোভ,বিখ্যোভ রয়েছে তা আলোচনায় বসলে জানা যাবে। তিনি আরও বলেন যে এদিনের এই বাইক মিছিল কাউকে বাদ দিয়ে নয়।যুব মাদার,ছাত্র,কৃষক সবাইকে নিয়ে এদিনের এই মিছিলের আয়োজন।

Related Articles

Back to top button