জেলা

তৃণমূল থেকে বিজেপিতে ও বিজেপি থেকে তৃণমূলে যোগদান পর্ব চলছে,

যখন তৃণমূল থেকে বিজেপিতে ও বিজেপি থেকে তৃণমূলে যোগদান পর্ব চলছে, ঠিক এরকম একটা মুহূর্তে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কংগ্রেস ভবনে তৃণমূল থেকে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলো ২০ জন তৃণমূল কর্মী। সেক সিরাজুলের নেতৃত্বে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিউ মাইতি। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কল্যান রায়, পাঁশকুড়া গ্রামীন কংগ্রেসের সভাপতি বাদল পতি, কার্যকরী সভাপতি অসিযুল ইসলাম, শহর কংগ্রেসের সভানেত্রী মালেকা বিবি, ইব্রাহিম আলি সহ একাধিক কংগ্রেসের কার্যকর্তা গন।

সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি মানস কর মহাপাত্র বলেন- আজকে পাঁশকুড়ায় শেখ সিরাজুলের নেতৃত্বে ২০ জন তৃণমূল থেকে জাতীয় কংগ্রেসে যোগদান করে। যখন পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ জায়গায় যাচ্ছে, বেকারদের সামনে কোন দিশা বা কর্মসংস্থান নেই।

  1. ঝুট আর লুটের যে নাটক চলছে সেটা ছেড়ে সঠিক দিশা ভারতীয় জাতীয় কংগ্রেস দিতে পারবে।তাই দলে দলে মানুষ জাতীয় কংগ্রেসে যোগদান করছে। এই নিয়ে পাঁশকুড়া তে তিনবার জাতীয় কংগ্রেসে যোগদান হলো।

Related Articles

Back to top button