জেলা

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ সভা অাজ নিমতৌড়ী শিক্ষক ভবনে অায়োজিত হয়

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ সভা অাজ নিমতৌড়ী শিক্ষক ভবনে অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্য সরকারের মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কোঅরডিনেটর তথা বিধায়ক অখিল গিরি, সেক সুপিয়ান, মামুদ হোসেন, দেবপ্রসাদ মন্ডল, গৌরমোহন দাসঠাকুর,তাপস মাইতি,কাজল বর্মন,পার্থসারথি মাইতি প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র অাগামী ১৮ ই জানুয়ারী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তেখালী চলো কর্মসূচী কে জনসুনামীতে পরিণত করতে দলের সর্বস্তরের নেতৃত্ব ও কর্মীদের ঝাপিয়ে পড়ার অাহ্বান জানান।

জেলা কোঅরডিনেটর মামুদ হোসেন জানান অাজকের বৈঠকে জেলা পরিষদ সহ ত্রিস্তর পঞ্চায়েতের বিভিন্ন কর্মকর্তা যা বিজেপির সাথে গোপন বোঝাপড়া করে চলেছেন বা প্রকাশ্যে বিজেপি তে যোগ দিয়েছেন তাঁদের বিরুদ্ধে দলীয় অনুশাসনামূলক ব্যবস্হা গ্রহণ সহ পদ থেকে অপসারণের সিদ্ধান্ত অাজকের সভায় গৃহীত হয়েছে।

সভার পরে ভাজাচাউলি, বরোজ,অর্জুননগর, জুখিয়া,অাড়গোয়াল, সাউথখন্ড,বীরবন্দ, জনকা,নিজকশবা, বাসুদেববেড়িয়া প্রভৃতি অঞ্চলে বিজেপি মদতপুষ্ট সমাজবিরোধী দের দৌরাত্ম্য রোধে জেলা সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র, মামুদ হোসেন, কাজল বর্মন, পার্থসারথি মাইতি প্রমুখ নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপার পরভিন প্রকাশের সাথে বিস্তারিত অালোচনা করেন।

জেলা কোঅরডিনেটর মামুদ হোসেন জানান জেলা পুলিশ সুপার ভগবানপুর- ২ ব্লকের জুখিয়া অঞ্চলের গ্রাম প্রধান অম্বিকেশ মান্না,তরুণ দাস প্রমুখের উপর অাক্রমণকারীদের গ্রেপ্তার সহ বিভিন্ন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কড়া ব্যবস্হা নেওয়ার অাশ্বাস দিয়েছেন।

Related Articles

Back to top button