জেলা
বুধবার রাতে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি
বুধবার রাতে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি ও জিনিসপত্রে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ মন্ডল সাতখন্ড ১৩ নম্বর অঞ্চলের গোপালপুর গ্রামের সুধীর চন্দ্র দাসের বাড়িতে।
বিজেপি করার অপরাধে তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁর বাড়িতে হামলা চালায়, এবং তাঁর মেয়েকে অশ্লীল ভাষায় কটুক্তির পাশাপাশি ধর্ষনের হুমকিও দেয়। তৃণমূল আশ্রিত হার্মাদরা।
ঘরের ব্যবহারকারী সমস্ত জিনিসপত্রে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়, পাশাপাশি ভাঙচুর করা হয় বিভিন্ন আসবাবপত্র।যে কারনে আতঙ্কে কাটাতে হচ্ছে বিজেপি কর্মী সুধীর দাসের পরিবারকে।



