জেলা

সিআরপিএফের ১৮৪ ব্যাটেলিয়নের উদ্যোগে জনসংযোগে ‘প্রাক-নিয়োগ প্রশিক্ষণ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের মাওবাদী প্রভাবিত এলাকায় শান্তিস্থাপনে সিআরপিএফের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের উদ্যোগে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় যুবক-যুবতীদের কেন্দ্রীয় পুলিশ ও রাজ্য পুলিশের চাকরিতে যোগদানে উৎসাহিত করা হচ্ছে।

বৃহস্পতিবার বেলপাহাড়ির খট্টাধরায় সিআরপিএফের ১৮৪ ব্যাটেলিয়নের উদ্যোগে এক প্রাক-নিয়োগ প্রশিক্ষণ কর্মসূচি হল। এদিন খট্টাধরায় সিআরপিএফের জনসংযোগ কর্মসূচির আওতায় এলাকার যুবক-যুবতীদের প্রাক-নিয়োগ প্রশিক্ষণ দেওয়া হয়। বেলপাহাড়ির বিভিন্ন গ্রামের তিনশো যুবক-যুবতী এদিন শিবিরে প্রশিক্ষণ নেন।

উপস্থিত ছিলেন সিআরপিএফের ১৮৪ ব্যাটেলিয়নের কম্যান্ডান্ট বি আর মিনা সহ পদস্থ আধিকারিকেরা। শ্রী মিনা এদিন উপস্থিত যুবক-যুবতীদের আরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন। গত ১৮ জানুয়ারি এ রকমই প্রাক-নিয়োগ প্রশিক্ষণ শিবির হয়েছে জামবনির গিধনিতে। সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জেলার বিভিন্ন এলাকার ফুটবল টিমগুলিকে নিয়ে জেলাস্তরের একটি ফুটবল খেলারও আয়োজন করা হবে।

Related Articles

Back to top button