জেলা

হাওড়ায় বসন্ত উৎসবে মাতলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী

প্রসেনজিৎ পান্ডা,হাওড়াঃ শীত শেষে বঙ্গে প্রবেশ করছে বসন্ত। আর ফাগুনের হাওয়ার পরশ নিয়ে বসন্ত উৎসবের আনন্দে শনিবার মেতে উঠলো হাওড়ার লিলুয়া বাসী।

এদিন সদর হাওড়ার লিলুয়ার মীর পার্ক ময়দান এলাকায় বসন্ত উৎসবে মাতলো সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন হাওড়ার প্রাক্তন মেয়র বিভাস হাজরা সহ অন্যান্যরা।

এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে উদ্যোগতাদের দাবি নিজেদের দক্ষতা তুলে ধরতে উপস্থিত হয় এলাকার ক্ষুদে শিল্পীরা। শিল্পী ইমন চক্রবর্তীর এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি ধন্যবাদ জানান স্থানীয় বাসিন্দারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সায়ন ঘোষ।

Related Articles

Back to top button