জেলা

হাওড়ায় বিজেপির পরিবর্তন যাত্রায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষনার প্রথম রবিবারে জমজমাট হাওড়ার রাজনৈতিক উত্তাপ। একদিকে বাম কর্মী সর্মথকদের ব্রিগেডে উপস্থিতির ব্যস্ততা,তৃণমূল কংগ্রেসের ‘দিদির দূত’ কর্মসূচী। আর এই কর্মসূচীকে পাল্টা দিতে পরিবর্তন যাত্রার মাধ্যমে বাংলা দখলে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বঙ্গ বিজেপি।

এদিন সদর হাওড়ার জগৎবল্লভপুর,সাঁকরাইল ও দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকায় পরিবর্তন যাত্রার একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুরজিৎ সাহা,বিজেপি নেতা রাজীব ব্যানার্জী,বৈশালী ডালমিয়া।

বিজেপির কর্মী সর্মথকদের বিশাল রোড শো থেকে শিবরাজ সিং চোহান বলেন-” তৃণমূল কংগ্রেস কর্মীদের তোষন ও তোলাবাজি বিরুদ্ধে পরিবর্তনের পরিবর্তন চাইছে বঙ্গবাসী “।

Related Articles

Back to top button