দলীয় পদ ছাড়লেন বিজেপির নেতা কর্মীদের একাংশ।
রানা বৈদ্য, সাঁইথিয়া:সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী পিয়া সাহাকে পছন্দ না হওয়ায় দলীয় পদ ছাড়লেন বিজেপির নেতা কর্মীদের একাংশ।এদিন সাঁইথিয়ার দলীয় কার্যালয়ে একটি বৈঠক করেন বিজেপির কার্যকর্তারা।সেখানেই তারা পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তারা।
গত ১৮ তারিখই সাঁইথিয়া বিধানসভার প্রার্থীপদ ঘোষণা করা হয়। তার পরেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপির একাংশ।তপশিলি মোর্চার জেলা সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, এই প্রার্থী এর আগেও একবার টিকিট পেয়েছিলেন।তখন তিনি হেরে গিয়েছিলেন।এবারো টিকিট তাকেই দেওয়া হয়েছে।এবারো তিনি হারবেন।এবং এই প্রার্থী সাঁইথিয়া পুরসভার কাউন্সিলর ছিলেন।
সেই কাউন্সিলর থাকাকালীন তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বহু বিষয়ে কাটমানি নিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিনি কাটমানি নিয়েছেন। তার ডকুমেন্টস আমাদের কাছে আছে।আমরা জানি এই প্রার্থী ফের হারবে।তাই এই হারের দায় আমরা আমাদের মাথায় কেন নেবো এই প্রার্থীকে আমরা মানছিনা।তার জন্য আজ আমরা ১২০ জন কার্যকর্তা সহ প্রায় ৮০০ জন কর্মীরা এই প্রার্থীর জন্য এই ভোট যুদ্ধে লড়াই করবো না।
আমরা জেলার পাশাপাশি রাজ্য নেতৃত্বের কাছে অনুরোধ করবো যে,অবিলম্বে এই প্রার্থী বদল করা হোক।যদি প্রার্থী বদল করা হয় তাহলে আমরা ফের আমরা এই ভোট যুদ্ধে লড়াই করবো।অন্য দিকে প্রার্থীপদ ঘোষণা করার পরই প্রথমে সাঁইথিয়ার বড়মা কালি তলা ও পরে সাঁইথিয়ার নন্দিকেশ্বরী তলা মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী পিয়া সাহা।



