বিজেপি কেউটে সাপ ,বিজেপি কে বিশ্বাস করবেন না :মমতা

নিজস্ব সংবাদদাতা, ইন্দাস:রাজ্য বিধানসভা নির্বাচনের আগে জনতার পালস বুঝতে ইন্দাসে জনসভা করলেন মাননীয়া জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি সোমবার দুপুরে খোসবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশাল জনসভায় বক্তব্য রাখেন।উক্ত জনসভায় হাজার হাজার মানুষ তাঁর বক্তব্য শোনার জন্য চৈত্রমাসের কড়া রোদ কে উপেক্ষা করেই অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায়।জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন বিজেপি এই রাজ্যে বিভাজনের রাজনীতির কথা বলে বাংলা কে অপমান করেছেন।
তিনি বলেন তৃণমূলের সরকার গঠন করে আগামী দিনে ৫লক্ষ চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেবেন।বাড়ি বাড়ি বিনামুল্যে রেশন দেওয়া হবে, এছাড়া ও তফশিলি দের মাসে এক হাজার টাকা এবং সাধারণ মানুষের জন্য মাসে ৫০০করে টাকা দেওয়া হবে।ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা ঋন দেব।তাঁর বক্তব্যের বেশির ভাগই বিজেপির নীতির বিরুদ্ধে,বিজেপি কে তিনি তুলোধনা করেন।এই জনসভায় বিজেপি কে কেউটে সাপের ছোবলের সাথে তুলনা করেন।বাংলার জনগন কে ফোনে কথা বলার সময় জয় বাংলা বলার আহব্বান করেন।
তিনি দলের প্রার্থী দের বিপুল ভোটে জয়ী করতে বলেন জনগন কে ।জননেত্রী বুথের নেতা কর্মীদের ভোট দেওয়ার পর ই ভি এম গুলি পাহারা দিতে বলেন।জনগন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেওয়ার পর করতালিতে জনতার রায় জানান দেন।এই দিনের সভায় এলাকার জনতার মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।এলাকার সাধারণ মানুষের ঢল নামে মমতা বন্দ্যোপাধ্যায় কে এক ঝলক দেখার সুযোগ পাবার জন্য।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইন্দাস বিধানসভা কেন্দ্রের প্রার্থী রুনু মেটে এর সমথনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা সময়ই বলবে। ইন্দাস বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপি খেলা হবে এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে তা জনগনই ঠিক করবে।বিশাল জনসভায় বক্তব্য রাখেন ব্লক সভাপতি সেখ হামিদ,আতাউল হক।উপস্থিত ছিলেন রবিউল হোসেন ,নাসের আলি আরও নেতৃত্ব।



