গ্রামের পাতায়

রাহুল সিনহার নির্বাচনী প্রচারে রোড-শো করবেন বিজেপির চাণক্য অমিত শাহ

আজ  উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী রাহুল সিনহার নির্বাচনী প্রচারে রোড-শো করবেন বিজেপির চাণক্য অমিত শাহ। এ হাওড়ায় শহরতলি ও গ্রামগঞ্জে যেন একটা আবেগ উদ্দীপনার ঝড় বইছে। আজকের দিনে পর পর ৩টি কর্মসূচি রয়েছে অমিতের। হাবড়া বিধানসভা এলাকায় তিনি রোড-শো ছাড়াও একটি ঘরোয়া বৈঠকে যোগ দেবেন। শেষে হাবড়ায় বিজেপি কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসবেন তিনি।

রাহুলের কথায়, ‘‘অমিতজি আসছেন মানে সেটা বড় পাওনা তো বটেই।’’ তৃণমূল অবশ্য অমিত-সফরকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নয়। এই আসনের তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, ‘‘অমিত শাহ আসুন। আমার বিরুদ্ধে প্রচার করুন। কিন্তু আমি বলছি, রাহুল সিংহ এ বারও হারবেন।’’

Related Articles

Back to top button