এক যুবতী মৃতদেহ উদ্ধার
শ্যাম বিশ্বাস,উওর ২৪ পরগনা:বসিরহাট মহাকুমার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের বকুলতলা এলাকার ঘটনা।
রবিবার সকাল দশটা নাগাদ মাঠে চাষিরা যাচ্ছিল সেই সময় দুর্গন্ধ ছড়াতে দেখা যায়। চাষের জমির পাশে একটি জলাআসায় মধ্যে হুবুর হয়ে পড়ে রয়েছে জিন্সের প্যান্ট গেঞ্জি পরা এক যুবতীর মৃতদেহ।
গ্রামবাসিরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে মাটিয়া থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগের মৃতদেহ, ওই যুবতীর গায়ে পচন ধরেছে।
নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি, কি করে এই যুবতী এখানে আসলো তার পোশাক গায়ে লেখা দেখে ঠিকানা চিহ্নিত করার চেষ্টা করছে মাটিয়া থানার পুলিশ।
এটা আত্মহত্যা না খুন ? প্রশ্ন উঠছে, মৃত যুবতীর নামপরিচয় জানার জন্য পুলিশ এলাকার মানুষের জিজ্ঞাসাবাদ করেছে, এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


