বর্ধমানে পৌর হাসপাতালে করোনা ভ্যাকসিন নেবার বিশাল লাইন
বর্ধমানে পৌর হাসপাতালে করোনা ভ্যাকসিন নেবার বিশাল লাইন
বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান ——— করোনা ভ্যাকসিন নেবার জন্য প্রতিদিনের মত আজও 19 শে এপ্রিল 2021 পূর্ব বর্ধমানে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেলো। বর্ধমানের ঝুঝুরি পুলে পৌর হাসপাতালে জনগণ ভোর পাঁচ টা থেকে লাইন দিয়ে ভ্যাকসিন নেবার জন্য কুপন সংগ্রহ করতে এসেছেন ।
প্রতিদিন একশো জনকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানা যায় । দেশের রাজনীতি নেতাদের ও সরকারের পক্ষ থেকে ভোট ভোট করে ভিড় জমায়েত মিটিং মিছিল সারা রাজ্যে করণাকে আবার নতুন করে নিয়ে এলো বলে জনগণ বলে উঠছে। এছাড়া বিমান পরিবহন রেল পরিবহন এ দূর দূরান্ত থেকে অন্য রাজ্য থেকে বিদেশ থেকে মানুষ প্রতিদিন আসছে সেখান থেকে করোনা ছড়াচ্ছে বলে মানুষের ধারণা।
প্রত্যেকেই মহামারী করণের হাত থেকে বাঁচার জন্য ছুটে বেড়াচ্ছেন করোনা ভ্যাকসিন নেবার জন্য । দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কেউ ভ্যাকসিন নেবার জন্য আগাম কুপন পাচ্ছেন না ।যারা ভ্যাকসিন নেবার কুপন পাচ্ছেন না দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা হতাশ মনে ফিরে যাচ্ছেন। news সারাদিনের ক্যামেরায় আজ সেই চিত্র ধরা পড়লো। news সারাদিনের পক্ষ থেকে ঈশ্বরের কাছে একটাই কামনা করোনা রোগ থেকে মানুষকে সুস্থ করে তুলুন ।



