জেলা

মহেশতলা পুরসভার মাতৃসদনে ‘সেফ হোম’অনুমোদন

মহেশতলা : ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিধানসভা ভোট পর্ব মিটতেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন মহামারি করোনা রোধে যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়ল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত

আজ সোমবার  মহেশতলা পৌরসভার মাতৃসদনে সেফ হোমে করোনা রুখতে এক সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং মহেশতলা পৌরসভার উদ্যোগে এই সেফ হোম।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক অন্তরা আচার্য, অতিরিক্ত জেলা শাসক (স্বাস্থ্য) শঙ্খ সাঁতরা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুমন্ত মুখার্জি, আলিপুর সদরের মহকুমা শাসক মোহ: সামুয়েল আলম এবং জেলার বিভিন্ন পদস্থ আধিকারিরা

Related Articles

Back to top button