গ্রামের পাতায়

হিঙ্গলগঞ্জ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

শ‍্যাম বিশ্বাস,উওর ২৪ পরগনা:বসিরহাটে মহাকুমার হিঙ্গলগঞ্জ থানা মামুদপুর এর ঘটনা।

বছর ৫৪ সুশান্ত বেরা পেশায় মুদি ব‍্যাবসায়ী। কর্মসূত্রে দীর্ঘদিন দমদমের বেদে পাড়ায় থাকতো। আদি বাড়ি মামুদপুর এলাকায়। গতকাল রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ওই ব্যবসায়ী। তারপর পরিবারের লোক খোঁজাখুঁজি করতে দেখা যায় আজ সোমবার সকাল বেলা ঠিক বাড়ির পিছনে চালতে গাছে মৃতদেহ ঝুলছে।

পুলিশকে খবর দিলে ঘটনাস্থলেই আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কি কারণে মৃত্যু খুন না আত্মহত্যা ? পারিবারিক বিবাদের জেরে না ব্যবসায়ী সংক্রান্ত জন্য আত্মহত্যা। পুরোটাই তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

Related Articles

Back to top button