জেলা

অসহায় সাধারণ মানুষের পাশে O C নবগ্রাম

বর্তমান লক ডাউনের সময় রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে মানুষের অসহায় পরিস্থিতি। রাজ্য ও কেন্দ্র সরকারের সকলের প্রতি নির্দেশ অসহায় মানুষের প্রতি নজর রাখতে। রাজ্যে যাতে কোনো মানুষ না খেয়ে মারা যায় । এবং সে কথা মাথায় রেখে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে খাদ্য দ্রব্য বিতরণ। বিভিন্ন থানা এলাকার অসহায় দরিদ্র পরিবারের পাশে দাড়ান মুর্শিদাবাদ জেলা পুলিশ । তার উদাহরণ স্বরুপ দেখিয়ে দিলেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও সবার পাশে থাকা মানুষ অভিজিৎ বসু মল্লিক। তিনি নিজের গাড়িতে করে খাদ্য দ্রব্য নিয়ে ছুটে যান অসহায় পরিবার গুলোর কাছে। দুস্থ পরিবার ও দিন আনা,দিন খাওয়া পরিবার গুলোর পাশে সর্বদা দাঁড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার প্রশাসনের উদ্যোগে চলে এই খাদ্য দ্রব্য বিতরণ। অভিজিৎ বসু মল্লিক এলাকার দুস্থ, গরীব ও আদিবাসীদের হাতে তুলে দিলেন চাল, আলু, ডাল ও সুয়াবিন আরও অন্যান্য কিছু। নবগ্রাম থানার পুলিশ প্রশাসনের সাহায্য দেওয়া দেখে খুসি হয়েছেন এলাকাবাসী। এ ছাড়াও লক ডাউন এর সময় ইতিমধ্যে গ্রামে ৫০০ পরিবার এর খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। গরীব অসহায় ও আদিবাসীরা আজ কাজ হারিয়ে ফেলেছেন। কাজ করতে পারছেন না তাদের কথা মাথায় ভেবে এই উদ্যোগ নবগ্রাম থানার ভার প্রাপ্ত আধিকারিক অভিজিৎ বসু মল্লিকের। তিনি বলেন, ” প্রত্যেক দিন অন্যান্য গ্রামে অসহায় দরিদ্র পরিবার গুলির হাতে তুলে দেবেন খাদ্য সামগ্রী “। নবগ্রাম থানার পুলিশ প্রশাসন এর এই উদ্যোগ দেখে গরীব অসহায় মানুষদের মুখে হাসি ফুটেছে।

Related Articles

Leave a Reply

Back to top button