জেলা

করোনার দ্বিতীয় ঢেউয়ে সচেতন করতে পথে নামলেন বাউল স্বপন দত্ত

যে বা যারাই যত ইচ্ছা সমালোচনা করুক না কেন? মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করে বহুবার বিভিন্ন বিষয় নিয়ে রাজপথে নামতে দেখা গেছে এক বাউলকে। তিনি নিজে লিখে নিজে গান বেঁধে সমস্ত বিষয়ের উপরে নিঃশর্তে বিনা পারিশ্রমিকে এ মানুষকে সচেতন করে সরকারকে সচেতন করে।  তিনি সবার পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল স্বপন দত্ত মহাশয়। আবার বর্ধমানের গ্রামগঞ্জে বাউল গানের মাধ্যমে  করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে মানুষকে বার্তা দিচ্ছেন তিনি।

বর্তমানে ভারতের যা পরিস্থিতি, কোনও দেশের তেমন অবস্থা নয়। করণা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে বেডের হাহাকার, অক্সিজেন আকাল। প্রথম পর্যায়ের করোনায় যখন বিশ্বের একাধিক দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, তখন ভারতের মত ১৪১ কোটির দেশ কিছুটা হলেও সামলে নিয়েছিল কোভিড-১৯। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের প্রাবল্য অনেক অনেক বেশি। এতটা আশা করেনি ভারতও। আনলকের পর থেকে শিথিল হয়েছিল কোভিড বিধি।

মাস্ক বিধি থেকে সামাজিক দূরত্ব সব নিয়ম উঠেছে শিকেয়। অতএব এক অনাকাঙ্ক্ষিত আবহে এখন দেশ। বাজার হাটে, রাস্তায় দেখা যাচ্ছে ব্যবসায়ী থেকে জনগণ অধিকাংশ ব্যক্তির মুখেই নেই মাক্স, নেই সামাজিক দূরত্ব বিধি নিয়মও। কিন্তু কে সচেতন করবে মানুষকে প্রশাসন থেকে রাজনীতির নেতারা সবাই ব্যস্ত বিধানসভা ভোট নিয়ে। এমত অবস্থায় করোনা সচেতনতায় বর্ধমান শহরের পথে নামল বর্ধমানের নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে সমাজ সচেতনের শিল্পী স্বপন দত্ত বাউল ।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে বর্ধমানের পাড়ায় পাড়ায় ও জমজমাট এলাকায় করোনা সচেতনতাই গান গেয়ে ও বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করল। প্রথম করোনা ঢেউ এ এই স্বপন দত্ত বাউল রাজ্যপালের সম্মানিত একজন করোনা যোদ্ধা । সবার প্রথম নিউজ সারাদিন অনলাইন মিডিয়া পক্ষ থেকে তাকে করোনা যুদ্ধ হিসেবে সম্মানিত করা হয়েছিল। তারপর রাজ্যপাল ও জেলাশাসক করোনার যোদ্ধা হিসেবে তাকে সম্মানিত করেছেন।

স্বপন দত্ত বাউলের এই করোনা সচেতনতামূলক উদ্যোগকে নিউজ সারাদিন সাংবাদিক হয়েও নিউজ সারাদিনকে অসংখ্য সাধুবাদ জানিয়েছেন।

Related Articles

Back to top button