বিজেপির অরিজিনাল নেতা নেই, সব তৃণমূলের পচা মাল: – দেবাংশু ভট্টাচার্য।
রানা বৈদ্য ,সাঁইথিয়া : এদিন সাঁইথিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী নীলাবতী সাহার সমর্থনে সাঁইথিয়ার হরিশাড়া অঞ্চলের তালতলা মোড়ে একটা জনসভার আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
ওই জনসভায় দেবাংশু ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী নীলাবতী সাহা, সাঁইথিয়া পুরসভার প্রশাসক বিপ্লব দত্ত, ব্লক সভাপতি সাবের আলি খান, শহর সভাপতি পিনাকীলাল দত্ত, প্রধান অপর্ণা মন্ডল,দেবাশিষ সাহা প্রমুখ।এদিন কভিড পরিস্থিতির কারনে অল্প সংখ্যার কর্মী সমর্থকদের নিয়ে এই জনসভা করে তৃণমূল।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, বিজেপির অরিজিনাল নেতা নেই, সব তৃণমূলের পচা মাল।যেগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় পচা আলু ভেবে ফেলে দিয়েছে।এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন তিনি।শুধু একজন ৬৫ বছরের মহিলাকে হারাতে বিজেপির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, ছাড়াও বিজেপির তাবর তাবর নেতা আসছেন।



