জেলা
অনুব্রত মন্ডলকে ভোটের ৪৮ ঘন্টা আগে নজরবন্দি করার নির্দেশ নির্বাচন কমিশনের।
অনুব্রত মন্ডলকে ভোটের ৪৮ ঘন্টা আগে নজরবন্দি করার নির্দেশ নির্বাচন কমিশনের।
April 27, 2021
মঙ্গলবার বিকেল ৫টা থেকেই কার্যকর হবে কমিশনের নির্দেশ, জারি থাকবে ৩০ তারিখ সকাল ৭ টা পর্যন্ত।তৃণমূল জেলা সভাপতি বীরভূমের অনুব্রত মন্ডলকে নজর বন্দি করার নির্দেশ নির্বাচন কমিশনের। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে নজরবন্দি।

ফাইল চিত্র
মঙ্গলবার বিকেল ৫ টা থেকে ৩০ তারিখ সকাল ৭ টা পর্যন্ত জারি থাকবে নির্বাচন কমিশনের দেওয়া এই নির্দেশ। নজর রাখা হবে তাঁর ওপর ভিডিও গ্রাফির মাধ্যমে। সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।



