খেলাধুলা

রুদ্ধশ্বাস লড়াইয়ে ‘দিল্লি জয়’

: শেষরক্ষা হআমদাবাদল না৷ ঋষভ পন্ত ও শিমরণ হেটমায়ারের দুরন্ত ব্যাটিংয়েও জিততে পারল না দিল্লি ক্যাপিটালস৷ পন্তদের এক রানে হারিয়ে ফের লিগ তালিকায় শীর্ষ উঠে এলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ প্রথম ছ’ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এক নম্বর কোহলির দল৷ পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস৷ আর তিন নম্বরে দিল্লি ক্যাপিটালস এবং চারে মুম্বই ইন্ডিয়ান্স৷

এবিডি-র বিস্ফোরক ব্যাটিংয়ের পর পন্তদের সামনে টার্গেটটা মন্দ ছিল না৷ জয়ের জন্য ১৭২ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লি ক্যাপিটালসের৷ ইনিংসের শুরুতেই ফর্মে থাকা শিখর ধাওয়ানকে ফিরিয়ে আরসিবি-কে দারুণ শুরু দেন কাইল জেমিসন৷ ইনিংসের তৃতীয় ওভারে ধাওয়ানকে ফেরার পর পরের ওভারেই স্টিভ স্মিথকে ফিরিয়ে দিল্লিকে জোড় ধাক্কা দেয় আরসিবি৷ ধাওয়ান ৬ ও স্মিথ ৪ রানে ডাগ-আউটে ফেরেন৷ ওপর ওপেনার পৃথ্বী শও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি৷ ২১ রান করে আউট হন পৃথ্বী৷

এর পর দলকে সামনে থেকে নেতৃত্ব দেন পন্ত৷ প্রথমে মাকার্স স্টওনিস ও পরে হেটমায়ারের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলকে ম্যাচে ফেরান দিল্লি ক্যাপ্টেন৷ দুরন্ত ইনিংস খেলেন হেটমায়ার৷ পন্তের থেকেও ভয়ংকর ছিলেন তিনি৷ মাত্র ২৫ বলে চারটি ছয় ও ২টি বাউন্ডারি মেরে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি৷ আর ৪৮ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৮ রানে অপরাজিত থাকেন পন্ত৷ শেষ পর্যন্ত উইকেট থেকেও দলকে জেতাতে পারলেন না দিল্লি ক্যাপ্টেন৷ শেষ ওভারে দিল্লির জয়ের জন্য দরকার ছিল ১৩ রান৷ কিন্তু ১২ রান তোলে দিল্লি৷

এর আগে এবি ডি’ভিলিয়ার্সের দুরন্ত ব্যাটিংয়ে স্কোর বোর্ডে বড় রান তুলেছিল আরসিবি৷ বিরাট ব্যর্থ হলেও এবি ডি’ভিলিয়ার্স ও পতিদার ৩৮ বলে ৫৪ রানে পার্টনারশিপ গড়ে আরসিবি-কে এগিয়ে নিয়ে যান৷ পতিদার ২২ বলে ৩১ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন৷ তারপর একা দলকে টানেন এবিডি৷ শেষ পর্যন্ত ৫টি ছয় ও তিনটি বাউন্ডারির সাহায্যে ৭৫ রানে অপরাজিত থেকে আরসিবি-তে ১৭১ রানে পৌঁছে দেন এবিডি৷ দলকে বড় রানে পৌঁছে দেওয়ার পাশাপাশি এদিন ব্যক্তিগত মাইলস্টোনে পৌঁছন তিনি৷ ইনিংসের ১৫তম ওভারে ছক্কা হাঁকিয়ে আইপিএলে ৫০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেন এবি৷ সেই সঙ্গে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে এই মাইলস্টোনে পৌঁছলেন তিনি৷ এর আগে একমাত্র বিদেশি হিসেবে আইপিএলে এই মাইলফলক অতিক্রম করেছেন ওয়ার্নার৷

 

তথ্যসূত্রঃ কলকাতা ২৪×৭

Related Articles

Back to top button