জেলা
ফের নির্বাচন কমিশনের চোখকে ফাঁকি দিলেন অনুব্রত মন্ডল
রানা বৈদ্য, সাঁইথিয়া:অনুব্রত আছে সেই অনুব্রততেই।ফের নির্বাচন কমিশনের চোখকে ফাঁকি দিলেন অনুব্রত মন্ডল।আজ সকালে বাড়ি থেকে বের হন অনুব্রত মন্ডল।পিছন পিছন নির্বাচন কমিশনের গাড়ি পিছু নিলেও রাস্তাতেই উধাও হয়ে যান অনুব্রত মন্ডলের গাড়ি।তার পর থেকে অনুব্রত মন্ডলকে হন্য হয়ে খুঁজছে নির্বাচন কমিশন।এদিন বাড়ি থেকে বের হওয়ার পরেই বীরভূম জেলার বিভিন্ন বিধানসভার কার্যকর্তাদের দেখা করেন।পরে পুজো দেন তারাপীঠে।
কিন্তু প্রশ্ন একটাই নির্বাচন কমিশন অনুব্রত মন্ডলের সাথে থাকলেও কি ভাবে নির্বাচন কমিশনের চোখকে ফাঁকি দিয়ে রাস্তা থেকেই উধাও হয়ে যেতে পারে অনুব্রত মন্ডল। উধাও হয়ে যাওয়ার পর গোটা জেলা জুড়ে খোঁজ চালান নির্বাচন কমিশনের আধিকারিকেরা।
নির্বাচন কমিশন অনুব্রত মন্ডলকে নজরবন্দী করলেও তিনি প্রমাণ করে দিলেন যে অনুব্রত আছে সেই অনুব্রততেই।



