জেলা

বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে

নদিয়া, 28 এপ্রিল : বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে । গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব মণ্ডল। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের মল্লাবের এলাকায় । সিভিক পুলিশ রা নিজেকে পুলিশ সুপার মনে করে এমনই অভিযোগ গ্রামগঞ্জে থেকে রয়েছে। তেমনি এক সিভিক পুলিশের কীর্তি  আজ আমরা আমাদের নিউ সারাদিনে তুলে ধরছি।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিপ্লব মণ্ডলকে গ্রেফতার করে । এর পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে । মৃত কুশ মণ্ডলের পরিবারের অভিযোগ প্রায়শই অভিযুক্ত বিপ্লব মণ্ডল মদ্যপান করে তার বাবা মার উপর অত্যাচার চালাত । এমন চাঞ্চল্যকর ঘটনায় হতবাক এলাকাবাসী । মৃত কুশ মণ্ডলের স্ত্রী শোভা মণ্ডল তাঁর ছেলের কঠোর শাস্তির দাবি করেছেন ৷

মৃত ব্যক্তির নাম কুশ মণ্ডল ৷ বয়স আনুমানিক 62 বছর । সূত্রের খবর, শান্তিপুর থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব মণ্ডলের আগেও একাধিকবার তার বাবা মাকে মারধর করত । এদিন সকালে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব মণ্ডলের সঙ্গে কাজে যাওয়া নিয়ে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়, এবং সে বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ কিছু কাজে বিপ্লবের মা ঘর থেকে বেরলে সে আবার মত্ত অবস্থায় বাড়ি ফেরে ৷ এরপর বাবার সঙ্গে কথা কাটাকাটি শুরু হলে হঠাৎ বিপ্লব তার বাবার উপর আক্রমণ করে বলে অভিযোগ । মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বাবাকে। আর তার জেরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় কুশ মণ্ডলের । এরপরই উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব মণ্ডল কে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ।

Related Articles

Back to top button