জেলা

ভাঙড় থেকে উদ্ধার বোমা ও বোমার মশলা

ভাঙড় থেকে উদ্ধার বোমা ও বোমার মশলা

ভাঙড়, 29 এপ্রিল : দক্ষিণ 24 পরগনা জেলায় বিভিন্ন গ্রামে বিরোধী ও শাসক দলের হাতে অস্ত্র শস্ত্র মজুত তেমনি খবর আছে গোপন সূত্রের মাধ্যমে। একাধিক এলাকায় পুলিশের গোয়েন্দা রে কাছে এ খবর রয়েছে বলে জানা যায়। ভোট গণনার কয়েক দিন আগে ভাঙড়ে দফায় দফায় বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চিন্তায় প্রশাসন। ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করল পুলিশ ৷ পাশাপাশি বোমা তৈরির মশলাও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রের খবর, ভাঙড়ের কাটজালা গ্রামে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে বোমা বাঁধার কাজ চলছিল । তারা বাগজোলা খাল পাড়ের একটি ঘরে ছিল । আজ পুলিশ সেই ঘর ভেঙে দেয়।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব আইএসএফ-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তাদের দাবি, ভোট গণনার পর আইএসএফ ভাঙড়ে অশান্তি পাকানোর জন্যই এই বোমা বাঁধছিল ৷ যদিও আইএসএফের তরফে পুরো অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের শানপুকুর অঞ্চলের কাঁটজালা গ্রামের খালপাড়ের একটি ঘর থেকে বোমা সহ বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভাঙড়ের ভগবানপুর থেকে ২২টি বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া ভোগালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে ৯টি বোমা উদ্ধার করা হয়েছে । উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ওই বোমা নিস্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় ৷ তারা গিয়ে বোমগুলি নিষ্ক্রিয় করে ৷

Related Articles

Back to top button