জেলা

আংশিক লকডাউন কার্যকর করতে রাস্তায় নামলো সাঁইথিয়া থানার পুলিশ।

রানা বৈদ্য, সাঁইথিয়া:আংশিক লকডাউন কার্যকর করতে রাস্তায় নামলো সাঁইথিয়া থানার পুলিশ। সরকারের দেওয়া নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও মুদিখানা ও ওষুধের দোকান ছাড়া যে সমস্ত দোকানপাট খোলা ছিল সে গুলোকে বন্ধ করতে বলে পুলিশ।নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বেশ কয়েকটি কাপড়ের দোকানে ক্রেতা দেখা যায় ক্রেতাদের ভীড়।

পুলিশ সে সব দোকান থেকে ক্রেতাদের বের করে দেওয়ার পর মালিকদের হুশিয়ারি দিয়ে ছেড়ে দেয়।
অন্যদিকে দোকান বন্ধ করার সাঁইথিয়া শহর জুড়ে মাইকে করে প্রচার করে সাঁইথিয়া থানার পুলিশ।এদিন সাঁইথিয়া থানার আধিকারিক মনোজ সিং এর এ এস আই দীনেশ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিযানে নামে সাঁইথিয়া থানার পুলিশ।

Related Articles

Back to top button