ভোট গণনার আগে বোমা উদ্ধারের চাঞ্চল্য ছড়ালো ভাঙ্গরে
ভাঙড়, 2 মে : ভোট গণনার পরে আজকের দিনের পরে যে কত লোকের ঘর-বাড়ি লুটপাট খুন রাজধানী এবং অত্যাচারে জর্জরিত হবে তা বলার অপেক্ষা রাখে না। যেভাবে একের পর এক পুলিশ প্রশাসন বোমা উদ্ধার করছে এবং গোয়েন্দা কাছে খবর আছে প্রতিটি এলাকায় বোমা ও অস্ত্র শস্ত্র মজবুত করা হয়েছে। ভোট গণনার আগে রাতে ভাঙড়ে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ অভিযান চালিয়ে ভাঙড়ের একাধিক এলাকা থেকে বোমা ও বোমা তৈরির সামগ্রী উদ্ধার করল কাশীপুর থানার পুলিশ । দুই জায়গায় বোমা তৈরির কারখানাও বন্ধ করে তারা ।
গতকাল রাতে মাজেরআইট, জিরানগাছা, চালতা এলাকায় কয়েকজন দুষ্কৃতী বোমা বাঁধছিল বলে অভিযোগ । খবর পেয়ে ওইসব এলাকায় অভিযান চালায় কাশীপুর থানার পুলিশ ৷ সেখান থেকে কয়েকটি বোমা ও বোমা বাধার সামগ্রী উদ্ধার করে তারা ৷
মাজেরআইট ও চালতা এলাকা থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ বোমা তৈরির সামগ্রী ফেলে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ তবে জিরানগাছা এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশ ৷ ভোট গণনার আগে রাতে এভাবে ভাঙড়ের একাধিক এলাকা থেকে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।



