ফের অশান্তি নির্বাচনের ফল প্রকাশের পর।

বাশিরুল হক: ফের অশান্তি নির্বাচনের ফল প্রকাশের পর। বিজেপি-র টাউন সভাপতির বাড়িতে ঘটলো বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। এই ঘটনায় জেরে উত্তপ্ত হয়ে উঠেছ পুরো এলাকা।
স্থানীয় সূত্রে খবর, রাত ১১টা নাগাদ রবিবার কান্দির বাঘডাঙা এলাকায় কান্দি টাউন বিজেপি সভাপতি বিনিতা রায়ের বাড়িতে ঘটনা টি ঘটে। বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। একটি বোমা ফাটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় আরও একটি তাজা বোমা।
বিজেপির কান্দি টাউন সভাপতির অভিযোগ , ‘‘ভোটের ফল প্রকাশের পরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের একটা দল হামলা চালায়। আমার বাড়ি লক্ষ্য করে এবং বোমাবাজিও করা হয়। কোনরকমভাবে পুলিশকে আমি খবর দিই। ভোট মিটতে না মিটতেই সন্ত্রাস শুরু করে দিয়েছে তৃণমূল।’’
এই নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এর সঙ্গে তাদের দল কোনো ভাবেই কেউ যুক্ত নন। এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকেই এই ঘটনা।
খবর পেয়ে কান্দি থানার আইসি সুভাষ ঘোষ সঙ্গে বিশাল পুলিশবাহিনী নিয়ে এলাকায় পৌঁছয়। এর পিছুনে কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।



