জেলা

বাসন্তীতে ব্রিজ ভেঙে পড়ায় নিখোঁজ দুই সাইকেল আরোহী

বাসন্তী, 7 মে : আজ সন্ধে সাতটা নাগাদ আচমকাই সেেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷বাসন্তী ও উত্তর চব্বিশ পরগনার রামপুরের সংযোগকারী পিঁপড়েখালি নদীর উপরে তৈরি করা হয় এই রামপুর ব্রিজ ৷
দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকায় নদীর উপরে ভেঙে পড়ল ছোট একটি কংক্রিটের সেতু ৷ যার জেরে নিখোঁজ দুই সাইকেল আরোহী ৷

জানা গিয়েছে, চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর কুমড়োখালি গ্রামে এই দুর্ঘটনা ঘটে ৷ দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা এক বাইক আরোহীকে উদ্ধার করেন স্থানীয়রা ৷ কিন্তু দুই সাইকেল আরোহীর এখনও কোনও খোঁজ মেলেনি ৷ সূত্রের খবর, দুর্ঘটনার সময় নদীতে জোয়ার চলছিল ৷ নিখোঁজ দুই সাইকেল আরোহী বাদে মোট পাঁচজন আহত হয়েছেন বলে খবর ৷

ঘটনার খবর পেয়ে বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত বিভাগের কর্মধ্যক্ষ পতিত হাজারি ঘটনাস্থলে পৌঁছান । খবর দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্তাদের । তবে অন্ধকারের জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ ৷

Related Articles

Back to top button