ভোট-পরবর্তী হিংসা অব্যাহত রায়বাঘিনী গ্রামে বিজেপি এজেন্টের ভাইয়ের মৃতদেহ উদ্ধার পুকুর পাড় থেকে

ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে চলছে রাজনৈতিক প্রতিহিংসার রেহাই পায়নি সাধারণ মানুষ আজ কোতুলপুর থানার রায়বাঘিনী গ্রামে পুকুরের পাড় থেকে উদ্ধার হল বিজেপি এজেন্টের ভাইয়ের মৃতদেহ অভিযোগের তির তৃণমূলের দিকে মৃত ব্যক্তির নাম কুস ক্ষেত্রপাল বয়স 26। গত বৃহস্পতিবার দিন বৃষ্টি পড়ছিল সেদিন থেকেই নিখোঁজ ছিল ওই ব্যক্তি।
উল্লেখ থাকে যে রেজাল্ট বেরোনোর পর থেকেই কাজ বন্ধের হুমকি চলছিল অনবরত । তার মায়ের দাবি তৃণমূলের পক্ষ থেকে বারে বারে তাকে ধমকানি শাসানি চলছিল পায়ে ধরে ক্ষমা চাইতে গিয়েছিল তৃণমূল পাটি অফিসে।
দেখা করার কথা বলা হয়েছিল দেখা করতে গিয়েছিল কুস ক্ষেত্রপাল কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরা হয়নি মৃত ব্যক্তির দাদার দাবি বারে বারে শাসান হচ্ছিল ভাইকে আমাকে এবং পরিবারের লোকজনকে মৃত ব্যক্তির বৌদি তিনি অভিযোগ তুলেছেন তৃণমূলের দিকে তিনি আরও বলেন ভোটের ফল ঘোষণার পর থেকেই তার স্বামীকে ঘরছাড়া হতে হয়েছিল স্বামীকে না পেয়ে বারে বারে তৃণমূলের লোকজন ভাইয়ের ওপর চড়াও হয় তার পরিণাম ঘটে মৃত্যু তিনি আরো অভিযোগ করেছেন তৃণমূলের লোকেরা একাজ করেছে। তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।



