জেলা

জলপাইগুড়ি জেলায় পড়ুয়াদের ১৪ দফার মিড ডে মিল প্রদানের কাজ নির্বিঘ্নেই চলছে

জলপাইগুড়ি জেলায় পড়ুয়াদের ১৪ দফার মিড ডে মিল প্রদানের কাজ নির্বিঘ্নেই চলছে। জেলার ১২ শতাধিক প্রাথমিক বিদ্যালয় ও ৩ শতাধিক উচ্চ প্রাথমিক বিদ্যালয় সহ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে যথাযথ ভাবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে।কোন সমস্যা দেখা দেয়নি। তারা গুরুত্ব সহকারে পুরো প্রক্রিয়ার ওপর তদারকি করছেন বলে জানান সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক মানবেন্দ্র ঘোষ।

সোমবার থেকে রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলাতেও শুরু হয়েছে মিড ডে মিল দেওয়ার কাজ। চলবে বুধবার পর্যন্ত। অতিরিক্ত দিন হিসাবে ধার্য হয়েছে বৃহস্পতিবার। করোনাকালে এবারেও খাদ্যসামগ্রী বিতরণের সময় পড়ুয়াদের বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে।পড়ুয়াদের হয়ে খাদ্যসামগ্রী সংগ্রহ করছেন অভিভাবকরা।

কোভিড বিধির মেনে চলার ওপর জোর দিচ্ছেন শিক্ষকরা। পুরো প্রক্রিয়ার ওপর নজর রেখে চলেছে জেলা সমগ্র শিক্ষা মিশন। মিশনের জেলা প্রকল্প আধিকারিক আরও বলেন, এবার পড়ুয়াপিছু ২ কিলো চাল,২৫০ গ্রাম ডাল,১ কিলো আলু,১ কিলো ছোলা, ২০০ গ্রাম সোয়াবিন, ৫০০ গ্রাম চিনি ও একটি সাবান দেওয়া হচ্ছে। চাল বাদে বাকি সামগ্রী সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ কিনছেন।

খাদ্যসামগ্রীর গুণগতমান যাতে বজায় থাকে সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি। তিনি আরও বলেন, অনেক বিদ্যালয়েই বুথ রয়েছে।সেখানে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছিল। আবার কিছু বিদ্যালয়ে আধাসামরিক বাহিনীর জওয়ানরা ছিলেন। সেইসব বিদ্যালয়ে জীবাণুমুক্ত করার কাজে জোর দেওয়া হয়েছে।স্থানীয় প্রশাসন একাজে সহায়তা করেছে বলে জানান মানবেন্দ্রবাবু।

Related Articles

Back to top button