জেলা

কমরেড মঈদুলের পরিবারের পাশে দাঁড়ালো ডিওয়াইএফআই

কমরেড মঈদুলের পরিবারের পাশে দাঁড়ালো ডিওয়াইএফআই

গত 11 ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান এ গিয়ে শহীদ হয়েছিলেন চোর কলার যুবক মইদুল ইসলাম সেই কমরেড মঈদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল ডিওয়াইএফআই। বিগত দিনে স্মরণ সভা এবং বিভিন্ন সাহায্য-সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল সিপিআইএম এবং ডিওয়াইএফআই সদস্যরা ।

আগামীকাল সংখ্যালঘু ভাই-বোনেদের সবথেকে বড় উৎসব ঈদ তাই উৎসবের প্রাকমুহুর্তে শহীদ পরিবারটির পাশে দাঁড়ালো ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে 15 লক্ষ টাকার চেক এবং ঈদের কিছু উপহার নিয়ে এসেছিল তার বাড়িতে গিয়ে পৌঁছে দেয়ার জন্য কিন্তু ডিওয়াইএফআই নেতা সায়ন দ্বীপ জানান তৃণমূল নেতৃত্ব তার বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য এবং উপহার সামগ্রী তুলে দিতে বাধা দান করে।

ফলে ডিওয়াইএফআই সদস্যদের ফিরে আসতে হয় তারা কোতুলপুর সিপিআইএমের অফিসে মঈদুলের পরিবারকে ডেকে তাদের হাতে 15 লক্ষ টাকার চেক এবং ঈদের উপহার সামগ্রী তুলে দেয় তিনি আরো জানান কমরেড মইদুল লোন করে যে টোটো টি চালিয়ে সংসার চালানো করত সেই টোটোর লোনের টাকা পরিশোধ করেন বলে জানান ।

তিনি আরো বলেন আমরা ভোটে হেরে যেতে পারি কিন্তু লড়াইয়ে আমরা হারিনি আমরা বিগত দিনে মঈদুলের পাশে ছিলাম আছি এবং থাকব মইদুল এর পরিবার এই উপহার সামগ্রীতে খুবই উপকৃত বলেই জানা যায়।

Related Articles

Back to top button