জেলা

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্দ্যোগে কোভিদ ওয়ারিয়ার দের পাঠানো হলো কলকাতায়।

বহরমপুর : বিশ্বে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গোটা ভারববর্ষ জুড়ে গতবছর করোনায় মুর্শিদাবাদ জেলায় ডাক্তার এ এন রায়ের উদ্যোগে কোভিদ সার্ভেয়ার ক্লাব শুরু হয়েছিল। কিন্তু পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিদ ওড়িয়ার নাম ঘোষণা করেন। এবং রাজ্যে প্রথম মুর্শিদাবাদ জেলায় যারা করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠেছিলেন তাদের এই নিয়ে ক্লাব শুরু হয়েছিল। তার প্রশংসাও করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বহরমপুর পুলিশ সুপার অফিস কনফারেন্স হলে জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সেই ক্লাবের সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা হয় আজ। তাদের গোলাপ দিয়ে সংবর্ধনা করা হয়। জেলার বাইরে থেকেও তাদের প্রশংসা হয়েছে। তাই যেখানে করোনার দ্বিতীয় ঢেউ আসতে চলেছে সেই কারণে জেলাশাসকের উদ্যোগে সরকারি নির্দেশে কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতাল তাদের পাঠানোর ব্যবস্থা করা হলো। এবং চিকিৎসকদের মতে একবার যারা করোনা হয় সুস্থ হয়ে গেছে তারাই করোনা রোগীদের সেবা করার মতো ক্ষমতা রাখে।

তাদের খাওয়ানো, স্নান করানো, ওষুধ দেওয়া বিভিন্ন কাজ করে থাকে তারা । এবং আক্রান্ত মানুষটির পাশে দাড়িয়ে তাদের বক্তব্য শোনাতে পারবে। এই বলে যে তাদেরও করোনা হয়েছিল। কিন্তু এখন তারা সুস্থ হয়ে গেছে। এইভাবে করোনা আক্রান্ত রোগীদের সেবা করা এবং মনে সাহস যোগানো তাদের প্রধান কাজ।

Related Articles

Back to top button