জেলা
সবমিলিয়ে বলা যেতে পারে সর্বত্র লকডাউন সফল হয়েছে
বাঁকুড়া : করোণা পরিস্থিতি সামাল দিতে গোটা রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে লকডাউন । গোটা রাজ্যের পাশাপাশি সোনামুখী পৌর শহরে জরুরী পরিষেবা বাদে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে ।
পাশাপাশি সোনামুখী থানার পুলিশ প্রশাসনও সদা সতর্ক রয়েছে । সোনামুখী থানার আইসি সৈকত ব্যানার্জি সোনামুখী থানার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নজরদারি চালাচ্ছেন এবং সবাই লকডাউন মানছেন কিনা তা খতিয়ে দেখছেন ।
সোনামুখীর পাশাপাশি ইন্দাস পাত্রসায়ের বড়জোড়া সর্বত্র একই ছবি । বন্ধ রয়েছে দোকানপাট বাস পরিষেবা । সবমিলিয়ে বলা যেতে পারে সর্বত্র লকডাউন সফল হয়েছে । রাজ্য সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে সকল সাধারণ মানুষ লকডাউন মেনে চলছেন ।



