জেলা

ইন্দাস ব্লক স্বাস্থ্য কেন্দ্রর পক্ষ থেকে গণপরিবহন কর্মী ও হকার দের কোভিড ভাইরাসের টিকাকরন কর্মসূচি।

ইন্দাস ব্লক স্বাস্থ্য কেন্দ্রর পক্ষ থেকে গণপরিবহন কর্মী ও হকার দের কোভিড ভাইরাসের টিকাকরন কর্মসূচি।

 

রামকমল রক্ষিত , ইন্দাস,:বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার অন্তর্ভুক্ত ইন্দাস ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে কোভিড ভাইরাসের টিকা করন কর্মসূচি শুরু হয়েছে।উক্ত কর্মসূচি তে ব্লকের হকার ,গণপরিবহনে যুক্ত কর্মীরা এবং মিডিয়ার সাংবাদিকদের কোভিড ভাইরাসের টিকা করন চলছে।

এই কর্মসূচিটি ৩ দিন চলবে। টিকা করনের দিন গুলি হল ১৭,১৮,১৯ শে মে২০২১ তারিখ পর্যন্ত।রাজ্য তথা বাঁকুড়া জেলা প্রশাসনের এই টিকা করন কর্মসূচির উদ্দোগ কে উপস্থিত সকলেই সাধুবাদ জানিয়েছেন।বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার এই পদক্ষেপও প্রসংসার যোগ্য।

ইন্দাস ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সুষ্ঠু ববস্থপনায় প্রথম দিন প্রায় ৫০ জন কে কোভিড ভাইরাসের টিকা করন করা হয়।ইন্দাস ব্লক প্রসাশন এবং ইন্দাস থানার পুলিশ এই কর্মসূচিতে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন।টিকা নেওয়ার পর এক ব্যাক্তি জানান এই কর্মসূচিতে খুবই উপকৃত হলাম ।এছাড়াও এক সাংবাদিক বলেন সরকারের এই টিকা করনের এই উদ্যোগে অনেকেই উপকৃত হবেন ।তিনি রাজ্য সরকারের ভূয়সী প্রসংসা করেন।

Related Articles

Back to top button