সম্পূর্ণ বিনামূল্যে অটো অ্যাম্বুলেন্স পরিষেবা ক্যানিংয়ে
লিটন রাকিব;ক্যানিং* কাশেদ আলি মোল্লা ও রাজদীপ সিনহা-র স্মৃতির উদ্দেশ্যে ক্যানিং তালদির আশেপাশের দুঃস্থ মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সহ অটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল অনুপম রায়,পিঙ্কু আহমেদ, প্রসেনজিত বিশ্বাসরা।
অটোতে থাকছে অক্সিমিটার , যদি কারোর অক্সিজেন স্যাচুরেশন কমে যায় বা শ্বাসকষ্ট শুরু হয়, তাকে অক্সিজেনের সহযোগিতায় হাসপাতালে যে কোন সময় যে কোন মুহূর্তে পৌঁছে দিচ্ছে এই অটো অ্যাম্বুলেন্স । তাদের লক্ষ্য থাকছে ওই অঞ্চলের একজন মানুষ ও যেনো বিনা চিকিৎসায় না ভোগেন ।
ব্লক স্বাস্থ্য আধিকারিক এর থেকে অনুমতিও রয়েছে তাদের।ইতিমধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এলাকায় করণা আক্রান্তদের পৌঁছে দিচ্ছেন চিকিৎসা কেন্দ্রে নিজেদের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে।এমনি ব্যাক্তিগত মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন এলাকার মানুষজন।
যোগাযোগঃ9609665452/9874717934/9735980873


