জেলা

দুই চব্বিশ পরগনার পাঁচটি এলাকায় চালু হল মোবাইল সেফ হোম

আজ থেকে উত্তর চব্বিশ পরগনা পাঁচটি এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাঁচটি এলাকায় চালু হল মোবাইল সেফ হোম। পরিকল্পনায় ওটুকু সবার। সহযোগিতা ও উদ্যোগে পশ্চিমবংগ সরকার। সরকারি স্তরের নোডাল অফিসারদের তত্ত্বাবধানে এই দশটি বাস চলবে গোটা এলাকায়।

ঝড়ের আগে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা ছিল। মাত্র চব্বিশ ঘণ্টায় বাস পিছু তিনজন কোভিড কর্মী, বাস চালক নিযুক্ত করা, বাসের পরিকাঠামো জোগাড় করা, কনসেন্ট্রেটর ও সিলিন্ডার আনানো, বাসে ইলেকট্রিক লাইন করানো, বিডিও ও ডিএমদের সাথে মিটিং, গ্রুপ বানানো, কাজ বোঝানো সব করা হয়েছে।

এক অসম্ভবকে সম্ভব করেছে রানাদা, অর্কদীপ এবং নেপথ্যে থেকে যাওয়া আরও অনেকে। আমাদের কাজ সবে শুরু হল, আশা করছি মানুষ পরিষেবা পাবেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থার হাত ধরেই।

Related Articles

Back to top button